ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

'৪টি হাঁস, ৩টি জিরাফ ও ক্ষতবিক্ষত বাঘ': অজি ধারাভাষ্যকারদের কটাক্ষ


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৯:০১ এএম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনার পর ম্যাকাইয়ে যেন ঠিক তার বিপরীত চিত্র ফুটে উঠেছে। মাত্র ২১ রানেই দলের শীর্ষ ৬ জন ব্যাটার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আর কুইন্সল্যান্ডের গ্রেট ব্যালিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের এমন দিশেহারা অবস্থা দেখে হাসির রোল উঠেছে অস্ট্রেলিয়ান ধারাবর্ষ্যকারদের বক্সে। সফরকারীদের চরম বিপর্যয় নিয়ে সেখানে খোলামেলা রসিকতায় মেতে ওঠেন স্বাগতিক দেশের সাবেক তারকা ক্রিকেটাররা।

ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার চুরমার হওয়ার ঘটনাকে নিয়ে সরাসরি মজা করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা ও জনপ্রিয় ধারাভাষ্যকার কেরি ও’কিফ। কুইন্সল্যান্ডের এই ক্রিকেট মাঠটিকে হাস্যরসের ছলে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করে ও’কিফ বলেন, 'গ্রেট ব্যালিয়ার রিফ অ্যারেনা কতটা চমৎকার এবং বিস্ময়কর একটি মাঠ! এটি দেখতে অনেকটা চিড়িয়াখানার মতো লাগছে, তাই নয় কি? এখানে অলরেডি চারটি হাঁস ঘোরাঘুরি করছে, জিরাফরা দুর্দান্ত তিনটি ক্যাচ লুফে নিয়েছে এবং স্কয়ার লেগ ফিল্ডিংয়ে একটি সিংহ দেখা যাচ্ছে।'

কেরি ও’কিফের এই অভিনব কৌতুককে আরও এক ধাপ এগিয়ে পূর্ণতা দেন সেখানে থাকা আরেক অজি ক্রিকেট কিংবদন্তি মার্ক ওয়াহ। ডারউইনের প্রথম টেস্টে দাপট দেখানো বাংলাদেশকে 'বাঘ' আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, 'এবং এই চিড়িয়াখানায় এখন এমন কিছু বয়স্ক বাঘ রয়েছে, যারা পুরোপুরি ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে।'

মূলত ম্যাচের প্রথম বল থেকেই সফরকারীদের বিপর্যয় শুরু হয়। ইনিংসের প্রথম বলেই ওপেনার সাদমান ইসলামকে গালিতে ক্যাচ বানিয়ে বিদায় করেন অজি পেসার মিচেল স্টার্ক। এ সময় ফক্স ক্রিকেটের ধারাভাষ্য কক্ষে দায়িত্ব পালন করা আরেক সাবেক অধিনায়ক ও কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট বলেন, 'এটি মিচেল স্টার্কের মানসম্পন্ন এবং বিধ্বংসী বোলিংয়ের একটি চমৎকার উদাহরণ!' এরপর দলীয় ১০ রানের গণ্ডি ছোঁয়ার আগেই চতুর্থ উইকেটের পতন ঘটলে গিলক্রিস্ট যোগ করেন, 'অস্ট্রেলিয়ান পেসারদের পক্ষ থেকে এটি অত্যন্ত জোরালো এক বার্তা। তারা মাঠে পুরোপুরি নিজেদের দাপট দেখিয়ে যাচ্ছে।'

ম্যাকাইয়ের মাঠে উপস্থিত দর্শকের প্রাণবন্ত আবহাওয়ায় অজি স্পেলের সামনে একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে। যেখানে দলের চারজন প্রথম সারির ব্যাটার—সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আউট হন শূন্য রানে। ইংরেজিতে কোনো ব্যাটার শূন্য রানে আউট হলে তাকে 'ডাক' (Duck) বলা হয়, আর সেই শূন্য রানকেই রূপক অর্থে '৪টি হাঁস' হিসেবে উল্লেখ করেছিলেন কেরি ও’কিফ।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার দীর্ঘকায় ফিল্ডার ক্যামেরন গ্রিন ও ব্যু ওয়েবস্টার স্লিপ ও গালিতে চমৎকার তিনটি ক্যাচ নেওয়ায় সাড়ে ছয় ফুট উচ্চতার সেই ক্রিকেটারদের 'জিরাফ' বলে আখ্যা দেন তারা। আর বিশ্বখ্যাত লেগ স্পিনার নাথান লায়নকে তারা সংজ্ঞায়িত করেন 'সিংহ' হিসেবে। প্রথম টেস্টে বাংলাদেশ যে গতিশীল ও আগ্রাসী মনোভাব দেখিয়েছিল, সে কারণে তাদের 'বাঘ' বলা হলেও, দ্বিতীয় টেস্টের স্যাঁতসেঁতে আবহাওয়া এবং গতি ও সুইং বোলিংয়ের তোপে টাইগাররা যে ধরাশায়ী—তা বোঝাতেই মার্ক ওয়াহ তাদেরকে 'ক্ষতবিক্ষত বাঘ' বলে কটাক্ষ করেন।


এ সম্পর্কিত আরো খবর