ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

স্ত্রীকে সাক্ষাৎকারে বোলিংয়ের গোপন কৌশল জানালেন স্টার্ক


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৯:১৬ এএম

"প্রথমবারের মতো এই সিরিজের কোনো সেশনে জয় পেল অস্ট্রেলিয়া"— ম্যাকাই টেস্টে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। কারণ, সিরিজের ডারউইন টেস্টের শুরু থেকে সাড়ে তিন দিন জুড়ে টানা ১১টি সেশনের সবকটিতেই আধিপত্য বিস্তার করে খেলেছিল বাংলাদেশ। অথচ ম্যাকাইতে আয়োজিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চিত্রপট একেবারেই ভিন্ন। প্রথম সেশন শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান, যার মধ্যে একাই ৫টি উইকেট ঝুলিতে পুরেছেন মিচেল স্টার্ক।


ইনিংসে মাত্র ২২ বল খরচ করে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেছেন এই অজি পেসার। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার পর সম্প্রচারকারী চ্যানেল ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা নিজ স্ত্রী অ্যালিসা হিলির মুখোমুখি হন স্টার্ক। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তরে স্টার্ক বলেন, গত সপ্তাহে তারা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলেন না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়েছে।


ডারউইনে নিজেদের ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে ঐতিহাসিক টেস্ট হেরে ব্যাকফুটে চলে যায় অজি দল। দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের কোনো নতুন পরিকল্পনা বা কৌশল ছিল কিনা সে বিষয়ে অজি গতিতারকা জানান, কুইন্সল্যান্ডের স্থানীয় অনেক ক্রিকেটারই তাদের বলেছিলেন এই মাঠের উইকেটের আচরণ অনেকটা বিখ্যাত গ্যাবা স্টেডিয়ামের মতোই। ফলে প্রথম সেশনেই প্রতিপক্ষের ৬টি উইকেট তুলে নেওয়া অবশ্যই অত্যন্ত সন্তোষজনক। এছাড়া ব্যাটারদের ক্ষেত্রে শট খেলার সুযোগ কমানোর বিষয়ে ছোটখাটো কাজ করা হয়েছিল, যা বেশ কাজে দিয়েছে।


ঠিক কোন কৌশলে বল করে এমন সফলতা পেলেন তা পরিষ্কার করে স্টার্ক বলেন, এবার তারা বলের লেংথ কিছুটা সামনে বা ফুলার রাখার চেষ্টা করেছেন। প্রথম টেস্টে বাংলাদেশী ব্যাটাররা অত্যন্ত ধৈর্য ধরে চমৎকার ব্যাটিং করেছিলেন। তাই এই ম্যাচে লেংথ সামনে রাখার পাশাপাশি বেশি বেশি বাউন্সার ব্যবহার করা হয়েছে এবং ফিল্ডাররাও চমৎকারভাবে ক্যাচগুলো গ্লাভসবন্দি করেছেন। সবমিলিয়ে এই পরিকল্পনা দারুণভাবে কাজ করেছে এবং লাঞ্চের পরেও এই ধারা বজায় রাখার আশা প্রকাশ করেন তিনি।


দলের পক্ষ থেকে বোলারদের প্রতি বাউন্সার দেওয়ার নির্দেশনা ছিল উল্লেখ করে স্টার্ক জানান, এখন পর্যন্ত তারা সেই লক্ষ্য সফলভাবে পূরণ করতে পেরেছেন। এরপর সাবেক অজি ব্যাটার হিলি জিজ্ঞেস করেন, কন্ডিশন স্বাভাবিক হয়ে বলের মুভমেন্ট কমে গেলে ব্যাটিং করা সহজ হয়ে যাবে কিনা। জবাবে স্টার্ক জানান, এখনও উইকেটে বলের শেপ এবং কিছুটা মুভমেন্ট আছে। প্রথম সেশনের পর রোদ উঠলে উইকেট আরও বেশি শক্ত ও দ্রুতগতির হয়ে উঠতে পারে। দ্রুত বাকি ৪টি উইকেট তুলে নিতে পারলে পরবর্তীতে তাদের নিজেদের ব্যাটারদের সামনে প্রচুর রান তোলার সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।


এ সম্পর্কিত আরো খবর