ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ চারজন বগুড়ায় গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা আদা চন্দ্র দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১৩ ও র‍্যাব-১২ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মামলার প্রধান অভিযুক্ত নিপেন দাস ওরফে খইলশা (৬১), তার দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস (২৮) ও সত্য সেন ওরফে সত্য দাস (২১) এবং নিপেন দাসের স্ত্রী শংকরী রানী (৫১)। তারা সবাই সাদুল্লাপুর উপজেলার দশলিয়া বেহারাপাড়া (রায়পাড়া) গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তার বড় ভাই নিপেন দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই বিরোধপূর্ণ জমিতে নিপেন দাস টয়লেট নির্মাণ করতে গেলে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ৪ জুলাই দুপুরে আদা চন্দ্র দাস বাড়ির সামনে ছাগল চরাতে গেলে নিপেন দাস ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আদা চন্দ্র দাসের ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাদুল্লাপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৩।


এ সম্পর্কিত আরো খবর