ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গাজীপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫৫ পিএম

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যানজট নিরসন ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে সদরের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়ে পরবর্তীতে বাঘের বাজার ও মেম্বার বাড়িসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে পরিচালনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সরাসরি নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মহাসড়কের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা শত শত অস্থায়ী দোকানপাট, শেড ও অন্যান্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সীমানা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, মহাসড়কের সরকারি জায়গায় পুনরায় কোনো অবৈধ স্থাপনা বা দোকানপাট গড়ে তোলার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে ও সড়ক নিরাপদ রাখতে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর