ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের হুঁশিয়ারি, এক ফোঁটা তেলও নয় মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃত্বের প্রমাণ, ফেঁসে গেলেন মাদরাসা শিক্ষক সাগর ছয় মাসে বন্ধ ৯৫ কারখানা, কর্মসংস্থান হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক: সিপিডি রাজধানীতে ৫ হাজারের বেশি ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ . ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের তাণ্ডব: নিহত অন্তত ৪৭ হরমুজ প্রণালিতে ইরানের কড়াকড়ি: ৪৫ জাহাজের পণ্য জব্দের হুঁশিয়ারি ইরানকে একঘরে করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র

ঢাকা সফরে আসছে ব্রাজিলের প্রতিনিধি দল, বাফুফে ভবনে বৈঠক ও স্টেডিয়াম পরিদর্শন


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৩:৩১ পিএম

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার আগেই হুট করে বাংলাদেশে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের একটি প্রতিনিধি দল। আজ রোববার (২৩ আগস্ট) দলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন এবং জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন।


আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিল ফুটবল দলের। এরই মধ্যে দলটির একটি প্রতিনিধি দল কলকাতার খেলার মাঠ ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে গেছে। ভারতের পর এবার হুট করেই ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকা সফরের খবরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে—তবে কি বাংলাদেশ দলের সাথেও কোনো ম্যাচে অংশ নেবে সাম্বার দেশ?


ব্রাজিল প্রতিনিধি দলের এই আকস্মিক সফর ও ম্যাচের সম্ভাবনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাজিলের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে এটি সত্যি। তবে আপাতত জাতীয় দলের সাথে কোনো ম্যাচ বা প্রীতি ফুটবল আয়োজনের বিষয়ে সরাসরি আলোচনা হয়নি।


তিনি বলেন, "তারা মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও সার্বিক মতবিনিময় করতে আসছে। সেই সঙ্গে আমাদের মূল ভেন্যু জাতীয় স্টেডিয়ামটি সরেজমিনে পরিদর্শন করবে।"


সফরসূচি সম্পর্কে আমিরুল ইসলাম বাবু আরও জানান, "প্রতিনিধি দলটি বাফুফে ভবনে এলে আমরা কয়েকজন কর্মকর্তা তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবো। সেখানে বিভিন্ন বিষয় উঠে আসবে। তাদের সাথে সার্বিক দিক পর্যালোচনা করার পরই পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।"


এ সম্পর্কিত আরো খবর