ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সাতক্ষীরায় ৩ মাসে ৬৮৪ অপরাধ, অপমৃত্যু ১৩৬


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় চলতি বছরের মে থেকে জুলাই—এই তিন মাসে ৬৮৪টি অপরাধের মামলা হয়েছে। একই সময়ে ১৩৬ জনের অপমৃত্যু এবং ৬৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জেলার মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগোভ সভাকক্ষে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়। রিপোর্ট উপস্থাপন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সেক্রেটারিয়েল সাপোর্ট স্টাফ অ্যাডভোকেট মুহাম্মদ মুনিরুদ্দীন।

সাতক্ষীরা জিআরও অফিসের তথ্য অনুযায়ী, মে থেকে জুলাই পর্যন্ত জেলার আটটি থানায় ৬৮৪টি অপরাধের মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতি একটি, ডাকাতির প্রস্তুতি তিনটি, দস্যুতা তিনটি, খুন নয়টি, দ্রুত বিচার আইনে পাঁচটি, ধর্ষণ ২১টি, নারী নির্যাতন ৫০টি, শিশু নির্যাতন সাতটি এবং অপহরণ ছয়টি মামলা রয়েছে।

এ ছাড়া সিঁধেল চুরি ১১টি, গবাদিপশু চুরি তিনটি, গাড়ি চুরি তিনটি, অন্যান্য চুরি ১৩টি, সড়ক দুর্ঘটনা পাঁচটি, পর্নোগ্রাফি আইনে চারটি, সাইবার নিরাপত্তা আইনে পাঁচটি, অস্ত্র আইনে তিনটি, চোরাচালান আইনে ১২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫১টি, চেতনানাশক খাতে চারটি এবং অন্যান্য অপরাধে ৩৪২টি মামলা হয়েছে। এর আগের তিন মাসে জেলায় মোট ৬৩২টি মামলা হয়েছিল।

তথ্য অনুযায়ী, মে মাসে অপমৃত্যু হয়েছে ৪৯ জনের, জুনে ৪৪ এবং জুলাইয়ে ৪৩ জনের। তিন মাসে মোট ১৩৬ জনের অপমৃত্যু হয়। একই সময়ে আত্মহত্যা করেছেন ৬৫ জন। এর মধ্যে মে মাসে ২৬, জুনে ২২ এবং জুলাইয়ে ১৭টি ঘটনা ঘটেছে।

সভায় জানানো হয়, উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় পাঁচজনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং ১৭টি চলমান মামলায় সহায়তা দেওয়া হচ্ছে। একই সময়ে চারটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক এড. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী সোফিয়া হাসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মনিটরিং অফিসার সাহিদ মাহফুজ।

এ সময় মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন সরকার, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, মোস্তাফিজুর রহমান উজ্জল, অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, নারী নেত্রী সাবেক কাউন্সিল ফরিদা আক্তার বিউটি ও সাংবাদিক শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথি সোফিয়া হাসিন বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নেটওয়ার্কের কাজকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি, ভুক্তভোগীদের সহায়তা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘদিন বিচারক না থাকায় মামলা ফাইলিং ও বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নারী ও শিশুদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ বিষয়ে আগামী ৩০ আগস্ট ২০২৬ জজ কোর্টের সামনে মানববন্ধন এবং সিনিয়র জেলা ও দায়রা জজের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থাপিত আরেক তথ্য বিবরণীতে মে থেকে জুলাই পর্যন্ত ৬৮ জনের অস্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ করা হয়। এতে ১৫টি হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনায় ছয়জন, আত্মহত্যা ও মরদেহ উদ্ধারের ঘটনায় নয়জন, বজ্রপাত ও ঝড়ে আটজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজন এবং পানিতে ডুবে নয়জনের মৃত্যুর তথ্য তুলে ধরা হয়। একই সময়ে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত এবং সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩২ জেলে অপহরণের শিকার হওয়ার তথ্যও জানানো হয়।

সভা পরিচালনা করেন এইচ আর ডি নেটওয়ার্কের সদস্য সচিব এড. মুনিরুদ্দীন।


এ সম্পর্কিত আরো খবর