ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৯:০৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।


পুলিশ কর্মকর্তা জানান, একটি প্রতারণা মামলায় আদালত বিদিশা এরশাদকে ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছিলেন। উক্ত সাজাপ্রাপ্ত মামলায় আদালত থেকে ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর