ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

১০ হাজার আমানতকারীর টাকা ফেরত ও বুশরা গ্রুপের জমি বিক্রি বন্ধের দাবি


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ‘বুশরা গ্রুপ’-এর প্রায় ১০ হাজার আমানতকারীর পাওনা টাকা ফেরত পাওয়া এবং প্রতিষ্ঠানটির কালিগঞ্জ শাখা অফিস সিলগালা করে সম্পত্তি বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এ আবেদন জমা দেওয়া হয়। দাখিলকৃত আবেদনে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশকে বিবাদী করা হয়েছে।


আবেদনসূত্রে জানা যায়, বুশরা কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করা হতো। তবে চুক্তির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। আমানতকারীদের মধ্যে মো. হাসানুজ্জামান, মো. আব্দুল মান্নান, এস এম রেদেয়ানুল ফেরদাউস রনি ও মমতাজ বেগম অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।


ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি প্রতিষ্ঠানটি কালিগঞ্জ শাখা অফিসের ০.২৯৭২ একর জমি ও সম্পত্তি (দলিল নং- ১৯৯৬/২০২০, মৌজা- বাজারগ্রাম) গোপনে বিক্রির উদ্যোগ নিয়েছে। এই সম্পত্তি হাতবদল হয়ে গেলে তাদের কষ্টার্জিত পাওনা টাকা আদায় সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয়ে জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ এবং সম্পত্তি হস্তান্তর বন্ধে কালিগঞ্জ শাখা অফিস সিলগালা করার দাবি জানিয়েছেন তারা। আবেদনের অনুলিপি স্থানীয় সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতির কার্যালয়েও পাঠানো হয়েছে।


স্মারকলিপি প্রদানের সময় আমানতকারীরা সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত অভিযোগ জানান। সংসদ সদস্য বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর