ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নড়াইলে প্রস্তুতি সভা


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৬:২১ পিএম

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফল করতে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে নড়াইল শহরের চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।

সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে নড়াইল জেলাজুড়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও সব উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নড়াইল জেলা সদরে সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি ও উন্মুক্ত আলোচনা সভা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

যৌথ এই প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ও দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস, সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেল এবং সাবেক ছাত্রনেতা মাসুদ রানা টুলু।

এ ছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর