ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকাসহ নারী গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৩ পিএম

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকাসহ মোছা. সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও চিহ্নিত মাদক কারবারি মো. প্লাবন মিয়া (৪০) কৌশলে পালিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সাথী বেগম গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মো. মনির হোসেনের মেয়ে এবং পলাতক প্লাবন মিয়ার স্ত্রী। ডিবি পুলিশ জানায়, পলাতক প্লাবন মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক সংক্রান্ত অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সবুজপাড়া এলাকায় প্লাবন মিয়ার বসতবাড়িতে এক ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়াসহ তার সহযোগীরা চম্পট দেয়। পরবর্তীতে ঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানের পর ওই দিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার সম্মুখ এলাকা থেকে সাথী বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত সাথী বেগম ও পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার জানান, উদ্ধারকৃত আলামতসহ এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান ও পলাতক আসামি প্লাবন মিয়াকে সশরীরে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর