ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করার লক্ষ্যে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে নড়াইল শহরের চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরবেলা জেলা ও উপজেলার সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি নড়াইল জেলা সদরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস, সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেল এবং সাবেক ছাত্রনেতা মাসুদ রানা টুলুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর