ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ১০:২০ এএম

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়াতে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। রোববার সকাল ১১টায় লালদিয়া প্রজেক্ট সাইটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত চাপ কমানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ডেনমার্কের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সিংহভাগ বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সময়ের সাথে সাথে বৈদেশিক বাণিজ্যের আকার বৃদ্ধি পাওয়ায় বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ও জাহাজ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে এটি চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এতে লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধিসহ আমাদানি-রপ্তানি পণ্য পরিবহনের সময় নাটকীয়ভাবে কমে আসবে।

 

প্রকল্পটিকে দেশের সামগ্রিক বন্দর অবকাঠামো আধুনিকায়নের অংশ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি চালু হলে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর