ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,  ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান পেন্টাগন প্রধান পিট হেগসেথকে শীর্ষ জেনারেলদের সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, গোলাবারুদ ও মাদক উদ্ধার নতুন পে-স্কেল: মন্ত্রিসভার বৈঠকে উঠছে খসড়া, বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসায় বিশেষ দূত সার্জিও গর লারাক দ্বীপে মার্কিন হামলার পরই জর্ডানে ২ আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকান জনমতে রেকর্ড পতনে ট্রাম্প, ইসরায়েলেও তোপের মুখে নেতানিয়াহু মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ কটিয়াদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ ডেঙ্গুতে এক দিনে আক্রান্ত ১০৯৭ ও ৩ জনের মৃত্যু

আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন: নিখোঁজ ১৫


  • আপলোড সময় : সোমবার ৩১ আগস্ট, ২০২৬ সময় : ১০:২২ এএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বন্যাকবলিত অঞ্চল থেকে ইতিমধ্যে ৬২ জন পর্যটককে হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

সৌভাগ্যক্রমে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এনপিএস জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্র্যান্ড ক্যানিয়নের ফ্যান্টম র‍্যাঞ্চ এবং ব্রাইট অ্যাঞ্জেল এলাকা সংলগ্ন পাহাড়ি অঞ্চলে আকস্মিক ভারী বৃষ্টিপাতের পর প্রবল ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে পাহাড়ি পানির তোড়ে ভেসে যায় এলাকার একাধিক সংযোগ সেতু। একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বন্ধ হয়ে পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাইকিং পথ।

 

ঘটনার পরপরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তাৎক্ষণিক অভিযান শুরু করেন পার্ক রেঞ্জাররা। উদ্ধার হওয়া নিকি ব্যাগস নামে এক মার্কিন পর্যটক তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে জানান, দিনটি খুব সুন্দর ও রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে চারপাশের আবহাওয়া বদলে প্রবল প্লাবন নেমে আসে। পার্কের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জারদের সময়োপযোগী দ্রুত সতর্কতা ও দিকনির্দেশনায় তাঁরা উঁচু স্থানে আশ্রয় নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণ রক্ষা করতে পেরেছেন।

 

পার্ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পুরো এলাকায় নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে সার্বিক সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে প্রাকৃতিক এই দুর্যোগের সময়ে পার্কে কোনো হাইকার বা ব্যাকপ্যাকার অবস্থান করে থাকলে এবং তাঁদের সন্ধান কারও জানা থাকলে তা অবিলম্বে ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানানোর জোর অনুরোধ করা হয়েছে।

 


এ সম্পর্কিত আরো খবর