ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,  ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্ত বেআইনি: হাইকোর্ট পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মোদি বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত: অর্জিত মুনাফা ছাড়া এককালীন তুলে নেওয়া যাবে জমা টাকা বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল: রুহুল কবির রিজভী গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান স্বর্ণের বাজারে বড় পতন: ২২ ক্যারেটের ভরিতে দাম কমল ৪ হাজার ৪৭৪ টাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নেপালে বন্যার তাণ্ডব: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর নরওয়ের রাজার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন ড. আবদুল মঈন খান

সম্মিলিত ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত: অর্জিত মুনাফা ছাড়া এককালীন তুলে নেওয়া যাবে জমা টাকা


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:২১ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীদের জন্য এক বড় স্বস্তির খবর এসেছে। গ্রাহকরা চাইলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকে তাদের জমা রাখা পুরো মূল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত বিশেষ কাঠামোর অধীনে আগামী সপ্তাহ থেকেই এই অর্থ ফেরত নেওয়ার সর্বাত্মক সুযোগ পাচ্ছেন ভুক্তভোগী আমানতকারীরা। তবে এক্ষেত্রে মূল টাকা একবারে তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত কোনো অতিরিক্ত মুনাফা দেওয়া হবে না।

 

বাংলাদেশ ব্যাংকের জারি করা 'ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫'-এর আওতায় এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের মূল টাকা এককালীন পরিশোধের মূল প্রক্রিয়াটি ব্যাংক পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এর প্রস্তুতি হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখায় নির্ধারিত ফর্মে অর্থ তোলার আবেদন জমা দেওয়া শুরু করতে পারবেন আগ্রহীরা।

 

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এই সংক্রান্ত এক জরুরি দিকনির্দেশনা মূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে নির্দেশনার কপি পাঠানো হয়েছে। নির্দেশনায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ এবং ব্যক্তিশ্রেণির আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের সম্পূর্ণ স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু মূল টাকা এককালীন তুলে নেওয়ার পূর্ণ সুবিধা পাবেন। উক্ত অর্থ হস্তান্তরগ্রহীতা ব্যাংকের মাধ্যমে গ্রাহককে দ্রুত পরিশোধ করতে হবে। অর্থাৎ আমানতকারী নিজস্ব অর্থায়নে পূর্বে সংশ্লিষ্ট ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রেখেছিলেন, সেই মূল আর্থিক অংশটি ফেরত পাবেন, কিন্তু সেই আমানতের বিপরীতে অর্জিত অতিরিক্ত মুনাফা উক্ত সুবিধার অন্তর্ভুক্ত থাকবে না।

 

তবে কেন্দ্রীয় ব্যাংক মূল টাকা এককালীন সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ আইনি শর্ত আরোপ করেছে। নির্দেশিকা অনুযায়ী, কোনো আমানতকারী যদি এই বিশেষ ব্যবস্থার অধীনে নিজ আমানতের শতভাগ মূল টাকা এককালীন তুলে নেন, তবে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে উক্ত গ্রাহকের পূর্ণ ও চূড়ান্ত হিসাব নিষ্পত্তি হিসেবে ধরা হবে। উক্ত টাকা পাওয়ার পর পরবর্তীতে ব্যাংকের কাছে সংশ্লিষ্ট আমানত বা হিসাবের বিপরীতে গ্রাহকের অন্য কোনো দাবি আইনি ও নীতিগতভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

 

ব্যাংকের সিদ্ধান্ত অনুুসারে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত (এমটিডিআর) এবং ডিপিএসসহ নানাবিধ সঞ্চয়ী হিসাব থেকে গ্রাহকরা তাদের আমানতের মূল টাকা একলহমায় তুলে নেওয়ার অগ্রাধিকার পাবেন। অন্যদিকে যেসব গ্রাহক তড়িঘড়ি করে অ্যাকাউন্ট বন্ধ না করে ব্যাঙ্কিং কার্যক্রম চালু রাখতে আগ্রহী, তারা পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে যথারীতি মুনাফা ভোগ করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ মূল অর্থ তুলে নেওয়ার সুবিধা গ্রহণ না করে স্বাভাবিক অ্যাকাউন্ট চালু রাখলে পূর্বের নিয়মেই নিয়মমাফিক মুনাফা পাওয়ার আইনি সুযোগ বহাল থাকবে।

 

বাংলাদেশ ব্যাংকের গৃহীত প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তিশ্রেণির গ্রাহকদের স্বাভাবিক ব্যাঙ্কিং লেনদেন পুনরায় চালুর রূপরেখা ছিল। তবে জেলাভিত্তিক বিভিন্ন শাখা ও উপশাখায় নগদ অর্থের প্রকৃত চাহিদা নিরূপণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ক্যাশ অর্থের যোগান নিশ্চিতকরণ এবং ব্যাংকের পরিবহন ও নিরাপদ নগদ অর্থ ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করতে কয়েকদিন অতিরিক্ত সময়ের প্রয়োজন দেখা দিয়েছে। আর এ কারণেই আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের পাওনা মূল টাকা পরিশোধের আনুষ্ঠানিক কার্যক্রম পুরোদমে শুরু করার চূড়ান্ত সিন্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের সার্বিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পূর্ণমাত্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পরবর্তীতে দেশের প্রচলিত আইন মেনে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সাধারণ সুযোগও উন্মুক্ত করে দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর