ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শ্রদ্ধা ও ভালোবাসায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী উদযাপন


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে একটি আনন্দ ও শ্রদ্ধা র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয়। র্যালিটি নূর মোহাম্মদ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই মহীয়সী বীর শহীদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁর বিদেহী রুহের মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কোরআনখানি এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মহান আত্মত্যাগ ও সাহসিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আয়োজিত এই অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জ্যেষ্ঠ ছেলে মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা এবং সুশীল সমাজের বিপুলসংখ্যক প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর