ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

উল্লাপাড়ায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:১৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উল্লাপাড়া আরএস স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যালয়ের কার্যক্রম সূচনা করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তুহিন আলম।


বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ও তিতাস গ্যাসের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসানুল কবির এবং যৌথ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান। এ সময় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের পরিবহন মালিক এবং সড়ক পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের বিভিন্ন জটিল সমস্যা সমাধান, পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি জাতীয় পরিবহন খাতে সার্বিক শৃঙ্খলা রক্ষা করা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিকদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহ্বান জানান তারা।


সংগঠনের জেলা ও স্থানীয় নেতারা জানান, উল্লাপাড়া আরএস এলাকায় এই স্থায়ী কার্যালয় স্থাপনের ফলে সিরাজগঞ্জ অঞ্চলের পরিবহন মালিকদের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সাথে পরিবহন মালিকদের নানা দৈনন্দিন ভোগান্তি ও পেশাগত সমস্যা দূর করতে এই কেন্দ্রটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।



এ সম্পর্কিত আরো খবর