ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৩৮ এএম

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

 

অনলাইন রিপোর্টার

কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিচারকাজ থেকে সাময়িক বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানী বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন তিনি।

 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে হাইকোর্টের গঠিত নতুন বেঞ্চের কার্যতালিকায় বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম ও তাঁর নতুন বিচারিক এখতিয়ারের তথ্য যুক্ত করা হয়েছে।

 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি তাকে পুনরায় বিচারকাজ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো বিচারপতিকে বেঞ্চ বরাদ্দ দেওয়া কিংবা বিচারকাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক এখতিয়ার।

 

এর আগে গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে বিচারপতি মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে। সেখানে বিচারপতির পরিচয় ব্যবহার করে হুমকি প্রদান ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ওই মাসের শেষভাগে প্রধান বিচারপতি যে ৬৩টি বিচারিক বেঞ্চ গঠন করেছিলেন, তা থেকে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বাদ দেওয়া হয় এবং বিচারকাজ থেকে দূরে রাখা হয়।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন মো. আব্দুল মান্নান। উচ্চ আদালতে বিচারক হিসেবে উন্নীত হওয়ার পূর্বে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।


এ সম্পর্কিত আরো খবর