ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় ১৪.২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর রূপপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল রানা (৪০)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. রায়হান জোয়ার্দারের ছেলে। তিনি বর্তমানে পাবনার ঈশ্বরদী থানার চর রূপপুর জিগাতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল ঈশ্‌বরদী থানার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সোহেল রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ৪টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাবের এমন আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর