ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

. নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিসকান সরদার (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। প্রতিপক্ষের হামলা ও কোপানোয় এক নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।


আহতদের সূত্রে জানা যায়, স্থানীয় আসলাম ও তার অনুসারী দলবল অতর্কিতে হামলা চালিয়ে মিসকান ও সারফিনা বেগমসহ অন্যান্যদের ওপর কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত সারফিনা বেগমের মাথায় অন্তত ২৫টি সেলাই দিতে হয়েছে।


ঘটনার পরপরই স্থানীয়রা মিসকানসহ আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে মিসকানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকায় স্থানান্তরের পথেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।


ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। সংঘাত এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত মামলা দায়ের না হলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ সম্পর্কিত আরো খবর