ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

স্লোভানকে ৬-১ গোলে উড়িয়ে পিএসজির দুর্দান্ত শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৫৭ এএম

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে শক্তিশালী বার্তা দিয়েছে ফরাসি জায়ান্টরা। একই রাতে নাপোলিকে হারিয়ে জয় পেয়েছে আর্সেনাল। আর পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। তবে গালাতাসারাইকে ৩-১ গোলে হারিয়েছে স্পোর্তিং।

 

ঘরের মাঠে শুরু থেকেই স্লোভানকে চাপে রাখে পিএসজি। ১৭তম মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। নুনো মেন্দেসের ভলি পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন দেম্বেলে। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফরাসি ফরোয়ার্ড।

 

৩১তম মিনিটে দেম্বেলের ক্রস থেকে গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফেরান তোরেস। বিরতির পর মাত্র দুই মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে দেম্বেলের কর্নার থেকে হেডে গোল করে চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস।

 

এর এক মিনিট পর সুলাইমান কামারা স্লোভানের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৮৭তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে ৬-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে পিএসজি। ম্যাচে দেম্বেলের দুটি গোলের পাশাপাশি দুটি গোলে সহায়তাও ছিল।

 

ইতালিতে নাপোলির মাঠে আর্সেনালকে কঠিন লড়াই করতে হয়েছে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না সফরকারীরা। নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত বুকায়ো সাকা ও মিকেল মেরিনোর প্রচেষ্টা রুখে দেন। শেষ পর্যন্ত ৭৫তম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে স্বস্তির জয় পায় আর্সেনাল। বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে পোস্টে লেগে বল জালে জড়ান তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও ননি মাদুয়েকে তা কাজে লাগাতে পারেননি।

 

অ্যানফিল্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে লিভারপুল। ১৭তম মিনিটে হুলিয়ান আলভারেজের বাড়ানো বল পেয়ে গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। তবে বিরতির পাঁচ মিনিট আগে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান দোমিনিক সোবাদস্লাই।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৫০তম মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এটি লিভারপুলের হয়ে তার ২০তম গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

 

অন্যদিকে লিসবনে গালাতাসারাইকে ৩-১ গোলে হারিয়েছে স্পোর্তিং। ষষ্ঠ মিনিটে লুকাস তোরেইরার নেওয়া শটে এগিয়ে গেলেও গোলটি পরে আত্মঘাতী হিসেবে নথিভুক্ত হয়। ২৭তম মিনিটে জেনি কাতামোর গোলে সমতায় ফেরে স্পোর্তিং। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে লুইস সুয়ারেজ এবং ছয় মিনিট পর ফ্রি-কিক থেকে রদ্রিগো সালাজার গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।



এ সম্পর্কিত আরো খবর