ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত সেলাই প্রশিক্ষণ (দর্জি) কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণকারী অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তাঁদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে জাঁকজমকপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর অর্থায়নে এবং এসপিডিএফ, তাড়াশ, সিরাজগঞ্জ-এর সার্বিক ব্যবস্থাপনায় ও বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, সমাজের অবহেলিত ও দুঃস্থ নারীদের জীবনের মানোন্নয়নে কারিগরি প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। যখন একজন নারী নিজের আয়ে সংসার ও সন্তানদের পাশে দাঁড়াতে পারেন, তখন সমাজে তাঁর অবস্থান ও আত্মবিশ্বাস বহুলাংশে বৃদ্ধি পায়। তিনি নারীদের সার্বিক কল্যাণ ও সামাজিক অগ্রগতির জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে স. ম. আফছার আলী বলেন, প্রান্তিক এলাকার অসচ্ছল পরিবারের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে পুরো এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসে। কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয়ে নারীরা পরিবার ও সন্তানদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, অর্জিত দক্ষতা ও প্রাপ্ত সেলাই মেশিন ব্যবহার করে দুঃস্থ নারীরা এখন ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাঁদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক স্বচ্ছলতা আনবে। প্রশিক্ষণ সমাপনী শেষে সেলাই মেশিন হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগী নারীরা জানান, এই কারিগরি শিক্ষার মাধ্যমে তাঁরা পোশাক তৈরি শিখেছেন এবং এখন স্বাবলম্বী হওয়ার নতুন পথ খুঁজে পেয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর