ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নড়াইলে আধিপত্যের জেরে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৩৯ পিএম

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যান চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও ভয়ীতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে স্থানীয় কবরস্থান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। ঘটনাটি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় টিপু সুলতান এবং মফিজার শেখের সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলে আসছিল। এই পুরোনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বেলা ৩টার দিকে ইসলাম শেখ নিজের অটোভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে টিপু সুলতানের পক্ষের লোকজন তাকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।


পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শালনগর ইউনিয়নের ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর