ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

রূপগঞ্জে ভুয়া চাকরির ফাঁদ, দুই প্রতারক গ্রেপ্তার; উদ্ধার ১০ যুবক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার রূপসী কলা বাগান এলাকায় র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া  চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ১০ যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১১ । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মো. মাহমুদুজ্জামান।
 
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ- সিরাজুল ইসলাম (২৯) পিতা- মৃত আকমল মিয়া, সাং- ছুফিবাড়ি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, অমিত হাসান (২৩), পিতা- আব্দুল মান্নান, সাং- চলিতাবানি, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী।

র‌্যাবের অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো শপিংমলে সেলসম্যান পদে আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ১০ জন যুবককে প্রলুব্ধ করা হয়। পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানার তারাব পৌরসভার উত্তর রূপসী কলাবাগান এলাকার মাস্টার বাড়ির একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আসামিরা চাকরি দেওয়ার কথা বলে প্রসেসিং ফি বাবদ প্রত্যেকের কাছ থেকে নগদ ৭,০০০ টাকা করে ৭০,০০০ টাকা জোরপূর্বক আত্মসাৎ করে। পরবর্তীতে চাকরি না দিয়ে ভিকটিমদের ওই স্থানে তিন-চার দিন ধরে খাবার ও পানি না দিয়ে আটকে রাখা হয়। আটক থাকা অবস্থায় ভিকটিমেরা খাবার চাইলে কিংবা চলে যেতে চাইলে তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো।

 গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় র‌্যাব-১১ এবং রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল উত্তর রূপসী কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জিম্মি অবস্থায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা সিরাজুল ও তার সহযোগী অমিত হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর