ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা বন্ধ নয়, অবৈধ চার্জিং পয়েন্টে চলবে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

রাজধানীর যানজট নিরসন এবং অটোরিকশার অবৈধ দৌরাত্ম্য বন্ধে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অটোরিকশা বন্ধ করার পক্ষে নয়; তবে এর অনিয়ম ও অনিয়ন্ত্রিত চলাচল রোধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে যানজট নিরসন বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


যানজট পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যানজট সমস্যাটি দীর্ঘদিনের এবং এটি একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে সমস্যা সমাধানের লক্ষ্যে সকল সংস্থার সমন্বয়ে কার্যকর কাজ শুরু হয়েছে। ঢাকার পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে এবং সড়ক থেকে যানজটের চাপ কমাতে বাসস্ট্যান্ডগুলো স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, আন্তঃমন্ত্রণালয় সভার পরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচন কমিশন (ইসি) তাদের সব কাজ সম্পাদন করছে বলে তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জনের মৃত্যুদণ্ডের যে রায় ট্রাইব্যুনাল দিয়েছেন, তার মাধ্যমে দেশের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিচার পেয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিল করার ঘটনাটি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।


এ সম্পর্কিত আরো খবর