ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নড়াইলে চার মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান


  • আপলোড সময় : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:২৮ পিএম

নড়াইলে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রয়াত চার পরিবহন শ্রমিকের অবহেলিত ও সংকটাপন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বার্ষিক নির্ধারিত নিয়ম শিথিল করে বিশেষ মানবিক বিবেচনায় অসহায় পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সমাবেশে মৃত চার শ্রমিকের স্বজনদের হাতে মোট ১ লাখ টাকার নগদ অনুদান হস্তান্তর করা হয়।


সহায়তাপ্রাপ্ত মৃত চার পরিবহন শ্রমিক হলেন—তরিকুল ইসলাম, শিহাব বিশ্বাস, মিজানুর রহমান ভিকু এবং সাধন বিশ্বাস। ইউনিয়ন সূত্রে জানা গেছে, নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সুনির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী প্রতি বছর মে দিবসে (১ মে) মৃত্যুবরণকারী শ্রমিকদের প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। তবে সম্প্রতি প্রয়াত এই চার শ্রমিকের পরিবার তীব্র আর্থিক অনটন ও চরম জীবনসংকটে পড়ায় সংগঠনের পক্ষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, মে দিবসের নির্ধারিত সময়ের আগেই ১ লাখ টাকা (পরিবারপ্রতি ২৫ হাজার টাকা) নগদ প্রদান করা হয়েছে। অবশিষ্ট ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আগামী ১ মে প্রদান করা হবে বলে সংগঠনের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেন।


অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের প্রখ্যাত শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সভাপতি জেলাতে হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস ফরিদ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকতুল হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মোতাহার হোসেন, শ্রমিক নেতা মোঃ কামরুল ইসলাম ও মোঃ আব্দুর রশিদসহ ইউনিয়নটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে এবং আলোচনাসভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দিনরাত শ্রম দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখেন। যেকোনো বিপদে কিংবা অকাল মৃত্যুতে তাদের স্বজনদের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক নিয়ম পালনের চেয়েও বিপদাপন্ন মানুষের তাৎক্ষণিক প্রয়োজনে সাড়া দেওয়া সংগঠনের আসল দায়িত্ব। ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সর্বদা সচেষ্ট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর