ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

২৩ সেপ্টেম্বর বান্দরবানে শুরু সম্প্রীতির ফুটবল আসর


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:১৩ পিএম

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এবং বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামী ২৩ সেপ্টেম্বর।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ফুটবলের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করাও টুর্নামেন্টটির অন্যতম উদ্দেশ্য।


টুর্নামেন্টকে ঘিরে মাঠের খেলার পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। এরই অংশ হিসেবে সার্বিক কার্যক্রম এবং ম্যাচগুলোর সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। একই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম, পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের খবর প্রচারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।


আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এবং বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা করছে।


২৩ সেপ্টেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।


এ সম্পর্কিত আরো খবর