ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১২৩৬ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তে তোলপাড় যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরেই রেকর্ড ৮৭ প্রাণহানি: ডেঙ্গুতে মোট মৃত্যু ১৮৪ ইসরায়েলকে ৪০ হাজার বোমা দেওয়া স্থগিত যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ মাসে ১৫৫ শিশুর মৃত্যু, নিখোঁজ এখনও ২০৩৮ জন পারমাণবিক পরীক্ষার জেরে উত্তর কোরিয়ায় ১,৩৯৯ বার ভূমিকম্প! ‘তারে পাইলে দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’: চিরকুট লিখে স্কুলছাত্রীর কান্ড সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে সাইরেন হকিতে শক্তিশালী চীনের কাছে ১৩ গোল হজম করল লাল-সবুজরা

গাজায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদ

ইসরায়েলকে ৪০ হাজার বোমা দেওয়া স্থগিত যুক্তরাষ্ট্রে


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ এবং সিরিয়া ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতারা। দেশটির ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের এই অস্ত্র চুক্তির আওতায় প্রতিটি এক টন ওজনের প্রায় ৪০ হাজার শক্তিশালী বিএলইউ-১০৯ এবং এমকে-৮৪ বোমা ইসরায়েলকে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের প্রবল আপত্তির মুখে বিতর্কিত এই অস্ত্রের অর্থায়ন প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেছে।


মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল ও সেমাফোর-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জিন শ্যাহিন এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস সম্মিলিতভাবে এই চালান আটকে দেন। গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানির আশঙ্কায় সাবেক বাইডেন প্রশাসন যেসব ভারী বোমার চালান স্থগিত রেখেছিল, তা পুনর্বহালের তোড়জোড় করছিল ট্রাম্প প্রশাসন।


কিন্তু জিন শ্যাহিন স্পষ্ট অভিযোগ করেন, গাজায় বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধে এবং মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ নিরসনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে উগ্র বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য ও সিরিয়ায় ইসরায়েলি বোমাবর্ষণের তীব্র সমালোচনা করেন তিনি।


সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিন শ্যাহিন বলেন, "গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং সিরিয়ায় যেভাবে বোমাবর্ষণ হচ্ছে—তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি। আমেরিকানদের কাছ থেকে নেতানিয়াহুকে স্পষ্ট শুনতে হবে যে, তার পদক্ষেপ আমরা সমর্থন করি না।"


একই সুরে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকস এক প্রকাশ্য বিবৃতিতে সন্দেহ প্রকাশ করেন যে, সরবরাহকৃত মার্কিন অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহৃত হচ্ছে কি না। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি নিয়ম অনুসারে, বড় অঙ্কের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে সংশ্লিষ্ট কমিটির শীর্ষ সদস্যদের স্থগিতাদেশ দেওয়ার আইনি ক্ষমতা রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তিন বছরে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছানোয় ওয়াশিংটনের অভ্যন্তরে নেতানিয়াহু সরকারের ওপর মার্কিন সরকারের এই অনাস্থা নতুন করে তৈরি হলো।



এ সম্পর্কিত আরো খবর