ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:০৩ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে প্রতিনিধিদলটি নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।


ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টার যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে থাকার ব্যবস্থা করা 'হায়াট গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক' হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন এবং ২২ সেপ্টেম্বর সকাল থেকে তাঁর মূল কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন।


পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সফরের প্রথম দিন সকালে বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্বনেতাদের নিয়ে অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনায় যোগ দেবেন।


সফরকালে তিনি বৈশ্বিক বৈষম্য সংকট, 'ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন' এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখবেন। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি। এছাড়া, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সাইড ইভেন্টেও তাঁর জোরালো ভূমিকা থাকবে।


আন্তর্জাতিক এই সফরে কুয়েত, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির শীর্ষনেতাদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দেশের অনুকূল বিনিয়োগ পরিবেশ ও প্রযুক্তি খাতের সম্ভাবনাও তুলে ধরবেন তিনি। সার্বিক আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।



এ সম্পর্কিত আরো খবর