ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

ষাটগম্বুজ মসজিদে বাড়ল টিকটক ও রিলসপ্রীতি, স্থানীয়দের উদ্বেগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২৯ পিএম

বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ চত্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির নামে তরুণ-তরুণীদের কুরুচিপূর্ণ আচরণ দিন দিন বেড়েই চলেছে। হযরত খানজাহান আলীর (রহ.) স্মৃতিবিজড়িত এই পবিত্র ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

গত শুক্রবার আসরের নামাজের পর ষাটগম্বুজ মসজিদ চত্বরে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি অসংখ্য দর্শনার্থীর ভিড়ের পাশাপাশি একশ্রেণির তরুণ-তরুণী মসজিদের প্রধান ফটক ও পশ্চিম পাশের দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গিতে টিকটক ও রিলস ভিডিও ধারণ করছেন। এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভিউ ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই তারা এসব ভিডিও তৈরি করছেন। এমনকি মসজিদের পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন তুললে অনেকে ক্ষিপ্ত হয়ে কোনো উত্তর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। এছাড়া সংরক্ষিত এলাকার বাইরে থাকা দোকান থেকে খাবার কিনে মসজিদের ভেতরে বসে ধূমপান করার মতো অনিয়মের অভিযোগও রয়েছে।


খুলনা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা রাইয়ান ইসলাম বলেন, এমন একটি ঐতিহাসিক ও পবিত্র স্থানে এ ধরনের অশালীন কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ষাটগম্বুজ বায়তুশ শরীফ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে যদি এমন কর্মকাণ্ড চলতেই থাকে, তবে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও ভাবমূর্তি মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।


১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই ঐতিহাসিক মসজিদ নগরীর গোড়াপত্তন হয়েছিল ১৫ শতকে খলিফাতাবাদ নামে। ১৫ শতকে নির্মিত এই স্থাপত্যের মূল ছাদে ৭৭টিসহ মোট গম্বুজ রয়েছে ৮১টি এবং ভেতরে রয়েছে ৬০টি নান্দনিক স্তম্ভ। ঐতিহ্যবাহী এই স্থাপনার পবিত্রতা রক্ষায় দর্শনার্থীদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ষাটগম্বুজ মসজিদের দায়িত্বপ্রাপ্ত কাস্টডিয়ান মোহাম্মদ যায়েদ জানান, দর্শনার্থীরা অনেক সময় গোপনে টিকটক ও রিলস ধারণ করেন। তবে অশোভনীয় অঙ্গভঙ্গির বিষয়টি নজরে এলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে তদারকি আরও জোরদার করা হবে।



এ সম্পর্কিত আরো খবর