ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৪৪ এএম

দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে ফেনী জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর ফেনীর পানে রওনা হয়। ফেনীতে নির্ধারিত ব্যস্ত কর্মসূচি সফল করে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

 

সফরের শুরুতেই পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় বেলা সাড়ে ১২টায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের’ শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভসূচনা করার কথা রয়েছে তাঁর।

 

দিনের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া একই স্থানে তিনি জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন করবেন।

সফরের শেষভাগে বিকেল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সকল কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর