ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,  ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর আশঙ্কা! ডেঙ্গুর ভয়াবহ রূপ: শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ গেল ১৫২ জনের ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেহেশতের টিকেট বিক্রির নামে শিরকি কারবার চলছে: প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক: ৬ থেকে ৮ মাসের আল্টিমেটাম ইন্দোনেশিয়ার কাছে ৯-২ ব্যবধানে হারল বাংলাদেশ শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে যুবদল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

বজ্রপাত থেকে সুরক্ষায় নাটোরের সিংড়ায় তালের চারা রোপণ অভিযান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও ক্রমবর্ধমান বজ্রপাতের ভয়াবহ ঝুঁকি থেকে সাধারণ মানুষের জীবন রক্ষার্থে নাটোরের সিংড়ায় এক অনন্য ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠান স্কয়ার ক্রপ কেয়ারের উদ্যোগে আয়োজিত এই পরিবেশবান্ধব কর্মসূচির আওতায় গ্রামীণ জনপদে প্রায় দুই শ তালের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি খোলা মাঠে কর্মরত কৃষকদের সুরক্ষায় সচেতনতামূলক বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়।


গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে সিংড়া উপজেলার রাতাল বাজার থেকে কুমগ্রাম বাজার সংযোগ সড়কের দুপাশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই তালের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। এর আগে পাবনার চাটমোহর উপজেলায় পাঁচ শ তালের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এই সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির শুভ সূচনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় নাটোরের সিংড়ায় এই কার্যক্রম সম্প্রসারিত করা হলো। চারা রোপণের পাশাপাশি উন্মুক্ত মাঠে কৃষিকাজে নিয়োজিত কৃষকদের বজ্রপাতের প্রাণঘাতী ঝুঁকি এড়াতে করণীয় বিষয়ে সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে ঝড়, বন্যা ও খরার পাশাপাশি বর্তমানে ‘বজ্রপাত’ একটি ভয়াবহ জাতীয় দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে, যা প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে এবং গত চার দশকে দেশে বজ্রপাতের হার প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় ২০১৬ সালে বাংলাদেশ সরকার বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বিশেষ করে মাঠে কাজ করা কৃষক সমাজই এই প্রাকৃতিক দুর্যোগের প্রধান শিকার হন।


কৃষকদের সুরক্ষা ও বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্কয়ার ক্রপ কেয়ারের এই প্রশংসনীয় উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ অঞ্চলেও তালের চারা রোপণের এই কল্যাণমুখী কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।


সিংড়ার রাতাল বাজার সংযোগ সড়কে আয়োজিত এই সচেতনতামূলক সভা ও চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, সিংড়া উপজেলার এসএপিপিও মি. কার্তিক সরকার রায়, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, নাটোরের ফিল্ড সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম এবং এসডিও মো. নুর আলম। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মধ্যে জামতলী বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া এবং রাতাল বাজারের ব্যবসায়ী মো. মেহেদী হাসান (সবুজ) অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর