ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,  ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর আশঙ্কা! ডেঙ্গুর ভয়াবহ রূপ: শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ গেল ১৫২ জনের ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেহেশতের টিকেট বিক্রির নামে শিরকি কারবার চলছে: প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক: ৬ থেকে ৮ মাসের আল্টিমেটাম ইন্দোনেশিয়ার কাছে ৯-২ ব্যবধানে হারল বাংলাদেশ শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে যুবদল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

বেহেশতের টিকেট বিক্রির নামে শিরকি কারবার চলছে: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১০ পিএম

স্বৈরাচার ও গুপ্ত বাহিনী ফের হাত মিলিয়ে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সরকারপ্রধান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যখন বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার শিকার হয়ে রাজপথে জীবনপণ লড়াই করেছেন, তখন এই গুপ্ত বাহিনীর কাউকেই মাঠে দেখা যায়নি। অতীতে নব্বইয়ের গণঅভ্যুত্থান, ছিয়াশির নির্বাচন কিংবা বিগত বিভিন্ন রাজনৈতিক সংকটেও এই চক্রটি পর্দার অন্তরালে একসঙ্গে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের কোনো সুনির্দিষ্ট বা জনকল্যাণমূলক কর্মসূচি নেই। কেবল ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।


বর্তমান সরকারের উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করতে সরকার যুগান্তকারী সব পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানি ভাতা, খাল খনন, বন্ধ মিল-কারখানা সচল করা এবং দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার মতো বহুমুখী উদ্যোগ একমাত্র বিএনপির পক্ষেই নেওয়া সম্ভব হয়েছে। অথচ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং বর্তমান সময়ে অমূলক এক দফার নামে অরাজকতা পাকাচ্ছে, তাদের জনকল্যাণের কোনো রূপরেখা নেই বলে মন্তব্য করেন তিনি।


এ সময় ধর্মের অপব্যাখ্যা ও ভণ্ডামি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের কাছে ‘বেহেশতের টিকেট’ বিক্রি করার মতো ধৃষ্টতা প্রদর্শন করছে। বেহেশত ও দোজখের একচ্ছত্র মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের ভাগ্য বা পরকালের মালিকানা নিয়ে মিথ্যাচার করা সরাসরি শিরক ও আল্লাহর সঙ্গে নাফরমানির শামিল। তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাওয়া এই মুনাফিক চক্রের ব্যাপারে দেশবাসীকে সর্বদা সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


ফেনী সফরকালে দিনভর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেন প্রধানমন্ত্রী। সভার শুরুতে তিনি অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করেন। এর আগে দুপুরে তিনি পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া জনসভা শেষে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ সম্পর্কিত আরো খবর