ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজের স্মৃতি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের মর্যাদাপূর্ণ ৮১তম অধিবেশনে অংশগ্রহণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন মুলুকে কাটানো এক বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ভূরাজনীতি ও কূটনৈতিক মহলে এই ছবি প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা ও ইতিবাচক আগ্রহের সৃষ্টি হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই স্মরণীয় ছবিটি জনসমক্ষে প্রকাশ করেন। এর আগে গত গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমবেত হওয়া রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও বিশ্বনেতাদের সম্মানে একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আন্তর্জাতিক কূটনৈতিক আয়োজনে অত্যন্ত সম্মানজনকভাবে আমন্ত্রণ পেয়ে সস্ত্রীক অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


নিউইয়র্কের সেই সুধী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও কুশল বিনিময় দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততম কর্মসূচির ফাঁকে বিশ্বমঞ্চের প্রভাবশালী নেতাদের সঙ্গে এই ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক গুরুত্ব ও আত্মমর্যাদাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারের এই জোরালো কূটনৈতিক তৎপরতা বিশ্ববাসীর নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা দেশের ভেতরে ও প্রবাসে বাংলাদেশিদের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।


এ সম্পর্কিত আরো খবর