ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের

ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১০ এএম

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক ও রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ কড়া অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর নতুন সরকার গঠনে ‘কিংমেকার’ বা নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মিলতেই এই অভিযোগ তোলা হয়। নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে দাবি জানিয়েছে লিকুদ পার্টি।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, গত মঙ্গলবারের অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি প্রধান রাজনৈতিক দল—'রাআম' এবং 'জয়েন্ট লিস্ট' অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পূর্বাভাস অনুযায়ী, ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তারা রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে, যা তাদের আগের সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।

আরব দলগুলোর এই বিপুল উত্থানের ফলে ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী ইহুদিপন্থী জোট—কারো জন্যই সহজ হচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট আরব দলগুলোর সমর্থনে একটি বিকল্প জোট সরকার গঠন করতে পারেন। নির্বাচনী প্রচারণার সময় থেকেই নেতানিয়াহু ও তাঁর দল আরবদের সহায়তায় সরকার গঠনের এই সম্ভাবনাকে ধারাবাহিকভাবে প্রশ্নবিদ্ধ করে আসছিল।

লিকুদ পার্টি এক বিবৃতিতে দাবি করে, 'ইসরায়েলের এই নির্বাচন মূলত সেই আরব দলগুলো চুরি করেছে, যারা সন্ত্রাসবাদ ও ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করতে সমর্থন যোগায়।' দলটির অভিযোগ, ভোট আদায়ে আরব দলগুলো অর্থ প্রদান, ভয়ভীতি, সহিংসতা এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর অপরাধের আশ্রয় নিয়েছে। তারা পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে নগদ অর্থভর্তি খাম এবং ভোটকেন্দ্রে সহিংসতার বিভিন্ন তথাকথিত 'প্রমাণ' জমা দেয়ার কথা জানিয়েছে।

তবে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে প্রাথমিকভাবে জালিয়াতির এসব দাবি নাকচ করে দিয়েছে। নির্বাচন কমিশন জানায়, নিয়ম মেনেই প্রতিটি নির্দিষ্ট অভিযোগের নিরপেক্ষ পর্যালোচনা করা হচ্ছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ৮৫ শতাংশের বেশি ভোট গণনার পর প্রাপ্ত ফলাফলে জয়েন্ট লিস্ট ১২টি এবং রাআম ৭টি আসন পেতে যাচ্ছে। বিপরীতে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। এমন জটিল পরিস্থিতিতে রাআম দলের শীর্ষ নেতারা ইঙ্গিত দিয়েছেন, আরব নাগরিকদের স্বার্থ নিশ্চিত করা হলে তারা নতুন যে কোনো দায়িত্বশীল জোট সরকারের অংশ হতে প্রস্তুত।


এ সম্পর্কিত আরো খবর