ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৫৮ এএম

স্পেনে একই ট্র্যাকে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ থেকে সেভিলগামী রাষ্ট্রায়ত্ত রেনফে এবং বেসরকারি প্রতিষ্ঠান ইরিও-র ট্রেন দুটির এই সংঘর্ষে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

 

চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আদামুজ শহরের কাছে অপর এক সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানি ঘটেছিল। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্পেনের মতো দেশে এক বছরে দুটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। রেল ব্যবস্থার নিরাপত্তা পুনর্গঠনে সর্বোচ্চ জোর দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, সিগন্যালিং কম্পিউটারে ত্রুটির কারণে কন্ট্রোল রুম থেকে ভুল ও ‘ব্যাখ্যাতীত’ ম্যানুয়াল সিদ্ধান্তের ফলেই এই দুর্ঘটনা ঘটে। কন্ট্রোল সেন্টার ত্রুটি সংশোধনের সুযোগ পেলেও তা কাজে লাগায়নি।

 

দুর্ঘটনার ফলে ১০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বগিগুলোর নিচে এখনো উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষাপটে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোপা দেল রে-র ২৪টি ম্যাচ স্থগিত করেছে। বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনেজ ফেইজো ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান


এ সম্পর্কিত আরো খবর