সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝআকাশে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে আপাতত বিপদ কেটে গেছে। একই সঙ্গে হামলা সংক্রান্ত কোনো ভিডিও, ছবি বা তথ্য ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে নাগরিকদের সতর্ক করা হয়েছে। সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সম্ভাব্য আকাশপথের ঝুঁকি এড়াতে এবং সুরক্ষার স্বার্থে নাজরান ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বিশেষ জরুরি সতর্কবার্তা জারি করেছিল প্রশাসন। সে সময় নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। (সূত্র: আল জাজিরা)