ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নড়াইলে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪৮ পিএম

শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী ৭৭ জন কৃতি শিক্ষার্থীকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিদ্যালয় কর্তৃপক্ষের নিবিড় ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী এবং ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।


বিদ্যালয় থেকে এমন আনন্দঘন পরিবেশে সংবর্ধনা ও সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত বৃত্তিপ্রাপ্ত অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যান্য শিক্ষার্থীরা। নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা জানায়, এই স্বীকৃতি তাদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে বদ্ধপরিকর। মেধাবী শিক্ষার্থীদের এমন উৎসাহব্যঞ্জক সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় শিক্ষাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর