ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বিষয়ক ​মত বিনিময়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে এলাকার ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বিষয়ক ​মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ অ‌ক্টোবর) সকালে তাড়াশ  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তানভিরুল হক। পানি সম্পদ মন্ত্রণালয়ের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং ওই মন্ত্রনালয়ের পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)'র 

আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় চলনবিলের রক্ষায় এবং জীবন যাত্রার মানের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, ওই অধিদপ্তরের সিনিয়র স্পেশালিস্ট মোহাম্মদ তানভিরুল হক, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসাইন, বাফার  যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠাসেন গুপ্তা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহরাজুল ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান চলন বিলের মধ্য দিয়ে বয়ে চলা নদী ও খাল গুলো অবৈধ দখলমুক্ত, চলন বিলের ফসলি জমিগুলোতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ রোধ, নদী ও খাল গুলো দূষণ রোদসহ চলন বিল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।




এ সম্পর্কিত আরো খবর