ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

চরভদ্রাসনে ইয়াবা সেবনের সময় নারীসহ আটক ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৩৯ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  : 

ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াবা সেবনের সময় এক নারীসহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চরহাজীগঞ্জ ডাকঘরের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেচের মেয়ে রিমা আক্তার এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা।অভিযান সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রিমা আক্তারকে তার নিজ বাড়ির আঙিনা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং তিন পিস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাশেদ মৃধাকে তার বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে চার পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং দুই পিস জব্দ করা হয়। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (ক সার্কেল) বেলায়েত হোসেন। দণ্ডপ্রাপ্ত দুজনই চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ এলাকার বাসিন্দা।



এ সম্পর্কিত আরো খবর