ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৪:১২ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা আগারগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক সামনে গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা দুটি ককটেল নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই নাশকতামূলক কর্মকাণ্ডের পর পুলিশ বাদী হয়ে দ্রুত মামলা দায়ের করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সোয়া একটার দিকে আগারগাঁও লিংক রোডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটকের কাছাকাছি এলাকায় এই ককটেল হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের ছুড়ে মারা ককটেল দুটির মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে তা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।


তদন্তকারী কর্মকর্তারা জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুই জন আরোহী একটি মোটরসাইকেলে চড়ে ওই এলাকায় আসে। সেখানে তারা প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং অতর্কিত দুটি ককটেল নিক্ষেপ দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগারগাঁওয়ের দিক হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যায়। তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও বাকি জড়িতদের আইনের আওতায় আনতে রাজধানীজুড়ে জোরদার অভিযান চলছে।



এ সম্পর্কিত আরো খবর