ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক অঙ্গনে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের পেশ করা অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সরেজমিন অনুসন্ধানে এই অভিযোগের কোনো যৌক্তিক সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে তানজানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের বিশেষ কনভেনশন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, চলতি বছরের এপ্রিলে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে বিতর্কিত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ দায়ের করেছিল যে বাংলাদেশে বর্তমানে তাদের নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তে আইপিইউ-এর একটি উচ্চপর্যায়ের তদন্ত প্রতিনিধি দল ঢাকায় আসেন। তাঁরা সরেজমিনে নিবিড় অনুসন্ধান চালিয়ে আওয়ামী লীগের সেই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক দেখতে পান। এর প্রেক্ষিতে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন তাদের নেতিবাচক তালিকা থেকে বাংলাদেশের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে।


স্পিকার আরও জানান, তানজানিয়ার এই বৈশ্বিক সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের দীর্ঘ ১৭ বছরের শাসনবিরোধী রক্তক্ষয়ী ও গণতান্ত্রিক সংগ্রামের বিস্তারিত ইতিহাস শুনে গভীরভাবে অনুপ্রাণিত ও ব্যথিত হয়েছেন। সেখানে বাংলাদেশের স্পিকারকে এক বছরের জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ’-এর সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।


তানজানিয়ায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই কনভেনশনে স্পিকারের নেতৃত্বে ১৩ সদস্যের শক্তিশালী এক বাংলাদেশি প্রতিনিধি দল অংশ নেয়। সম্মেলন চলাকালীন বাংলাদেশ প্রতিনিধি দল অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন এবং ভুটানের মতো প্রভাবশালী দেশগুলোর সঙ্গে অত্যন্ত সফল দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সংলাপে অংশ নেয়। পাশাপাশি বৈশ্বিক হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হয়েছে বলে জানান স্পিকার।


এ সম্পর্কিত আরো খবর