ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

দুর্গোৎসব উপলক্ষে মাধবপুরের ১১৮ মণ্ডপে সায়হাম গ্রুপের সহায়তা


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১১৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে সায়হাম গ্রুপ। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে পারস্পরিক সহযোগিতা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


শিক্ষাবিদ অরুণ কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।


মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, মাধবপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল, আধাঐর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস ও বিউটি কৈরিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মাধবপুরে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছেন।


বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এ উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও দৃঢ় হয়। তাই উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাধবপুরের ১১৮টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন বক্তারা।


সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। দুর্গোৎসবের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সহায়তা দেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।


এ সম্পর্কিত আরো খবর