ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নওগাঁয় ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবি


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

নওগাঁ  প্রতিনিধি:

শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ (এইচটিপি) নতুন ধরনের সব নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবি উঠেছে নওগাঁয়। এসব পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রি, বিপণন, বিতরণ ও ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে নওগাঁ শহরের উকিলপাড়ায় ন্যাশনাল মডেল স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে প্রজন্মের আলো ও প্রজন্মের মেলা। এবারের প্রতিপাদ্য ছিল, ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন।’


প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তাহেরা এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক মো. সহিদ প্রামানিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজকর্মী ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। এ ছাড়া বক্তব্য দেন প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রজন্মের আলোর ব্যবস্থাপনা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর।


প্রধান অতিথি মো. সহিদ প্রামানিক বলেন, সন্তানদের ধূমপান ও নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন ও আমদানি বন্ধসহ কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। তামাকজাত দ্রব্যের ব্যবহার মানুষের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


প্রধান আলোচক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, নতুন ধরনের নিকোটিন পণ্যের বিস্তার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এসব পণ্যের ক্ষেত্রে শুধু কর আরোপের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণে সুস্পষ্ট নীতিগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।


তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধের বিধান কার্যকর করতে শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনগত ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় নতুন নিকোটিন পণ্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা প্রয়োজন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ের পাঠ্যক্রমে এসব পণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে নতুন ধরনের নিকোটিন পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রি, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের চলমান তামাকবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।


সভাপতির বক্তব্যে তাহেরা এনায়েত করিম বলেন, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে। এ অবস্থায় নতুন প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা জরুরি। জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে এসব পণ্যের বিস্তার রোধে ভূমিকা রাখা সম্ভব।


মানববন্ধনে বক্তারা বলেন, প্রচলিত তামাকজাত পণ্যের পাশাপাশি নতুন ধরনের নিকোটিন পণ্যের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে শিশু-কিশোর ও তরুণদের আসক্তির ঝুঁকি বাড়তে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এসব পণ্য নিষিদ্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে।


কর্মসূচিতে ব্যবসায়ী মো. শওকত আলী ও মো. সেলিম হোসেন, ন্যাশনাল মডেল স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মনজুর এলাহী, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম, আব্দুল হাকিম, নাঈম ইসলাম, আব্দুল কুদ্দুস এবং প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কনটেন্ট সম্পাদক আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এ সম্পর্কিত আরো খবর