ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিহত দুই প্রবাসী হলেন—বগুড়া জেলার শাজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী ও কর্মীরা প্রস্থান বা আগমনের অপেক্ষায় ছিলেন। এই আকস্মিক ও মর্মান্তিক হামলায় ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।


এদিকে এই হামলার পর রিয়াদগামী বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরেও এর তীব্র প্রভাব পড়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও সহায়তার বিষয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর