ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

উন্নয়ন প্রকল্পের টাকা যেন জনগণের কাজে লাগে: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।


সভায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা অনেকগুলো প্রকল্প ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেগুলোর জন্য অবশ্যই বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এটি জনগণের অর্থ। জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন অপচয় না হয়ে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।"


সরকারি দায়িত্বকে জনগণের সেবার বিশেষ সুযোগ হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। আল্লাহ তাআলা মানুষের সেবা করার যে সুযোগ দিয়েছেন, তা আন্তরিকতার সঙ্গে কাজে লাগানো উচিত। দায়িত্ব পালনের এই সুযোগ সব সময় থাকে না, তাই যার হাতে যতদিন সময় আছে, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও খোলামেলা পর্যবেক্ষণ তুলে ধরার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর