ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নেই আধুনিক প্রতিরোধব্যবস্থা

উড়োজাহাজে পাখির ধাক্কা রোধে চরম উদাসীনতা


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৭ এএম

দেশের বিমানবন্দরগুলোতে রানওয়ে ও উড্ডয়নকালে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের (বার্ড স্ট্রাইক) ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক গড়ের তুলনায় বাংলাদেশে এই ঝুঁকি সাড়ে তিন গুণ বেশি হলেও তা প্রতিরোধে বিমানবন্দরগুলোতে নেই কোনো আধুনিক ও কার্যকরী নিয়ন্ত্রণব্যবস্থা। এতে করে যেকোনো সময় বড় ধরনের বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৫ বছরে দেশের ৮টি বিমানবন্দরে বন্যপ্রাণী ও পাখির সঙ্গে উড়োজাহাজের অন্তত ২৭৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ৯৫ শতাংশই পাখির সঙ্গে। আর গত ৪ বছরে এ ধরনের দুর্ঘটনা বেড়েছে চার গুণ। দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ‘বার্ড কন্ট্রোল সিস্টেম’ প্রায় দেড় বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। সিলেটের ওসমানী ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পদের বিপরীতে নামমাত্র লোকবল থাকলেও বরিশাল, যশোর, সৈয়দপুর, কক্সবাজার ও শাহ মখদুমসহ ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দরে কোনো ‘বার্ড শুটার’ই নেই।

 

অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও উপকরণের ঘাটতির কথা স্বীকার করেছেন শাহ আমানত ও শাহজালাল বিমানবন্দরের পরিচালকেরা। এভিয়েশন খাতকে সুরক্ষিত রাখতে গত মে মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হলেও গত ৪ মাসেও তার কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

 

তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানবন্দরগুলোতে দ্রুত ‘অ্যান্টি-বার্ড’ ও ‘অ্যান্টি-ড্রোন’ প্রযুক্তি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্যদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, শুধু পাখি মেরে সমস্যার সমাধান হবে না; মান্ধাতা আমলের ব্যবস্থা বদলে আধুনিক প্রযুক্তি ও নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

 


এ সম্পর্কিত আরো খবর