কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় চাঞ্চল্যকর সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ও কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ
সূত্রে জানা গেছে, তাজমিন হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের
মাধ্যমে রাজুর প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এর ওপর ভিত্তি
করেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত,
তাজমিনের মরদেহ উদ্ধারের পর এই নির্মম
হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাজমিনকে হত্যার আগে একটি অটোরিকশায় তাদের শেষ কথোপকথন ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় জড়িতদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাজমিনের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।