ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৯ এএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চাঞ্চল্যকর সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ও কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের মাধ্যমে রাজুর প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এর ওপর ভিত্তি করেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

প্রসঙ্গত, তাজমিনের মরদেহ উদ্ধারের পর এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাজমিনকে হত্যার আগে একটি অটোরিকশায় তাদের শেষ কথোপকথন ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাজমিনের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।

 


এ সম্পর্কিত আরো খবর