ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

৩৪ বছরে চিরবিদায় নিলেন 'ব্রেকিং ব্যাড' অভিনেতা আরজে মিটি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০০ এএম

জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক 'ব্রেকিং ব্যাড'-এ ওয়াল্টার 'ফ্লিন' হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা আমেরিকান অভিনেতা আরজে মিটি (৩৪) মারা গেছেন। সোমবার তাঁর প্রতিনিধিরা আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ভ্যারাইটি ও টিএমজেডকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


ভ্যারাইটিতে দেওয়া এক শোকবার্তায় মিটির প্রতিনিধি জানান, "আমাদের প্রিয় অভিনেতা, সমাজসেবক এবং প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী আরজে মিটির এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।" ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ভিন্স গিলিগানের জনপ্রিয় ক্রাইম ড্রামা 'ব্রেকিং ব্যাড'-এ ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যানা গানের ছেলের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান মিটি। নিজে সেলিব্রাল পলসিতে আক্রান্ত থাকায় নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে চরিত্রটিতে এক অনন্য ও বাস্তবসম্মত মাত্রা যোগ করেছিলেন তিনি।


অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আজীবন কাজ করে গেছেন আরজে মিটি। তিনি 'ইউনাইটেড সেলিব্রাল পলসি' এবং 'শ্রাইনার্স চিলড্রেনস'-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া 'মিটি ফাউন্ডেশন'-এর প্রধান হিসেবে নানা দাতব্য কার্যক্রম পরিচালনা এবং প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে সমাজের বাঁধাধরা ধারণা ভাঙতে তিনি নিরলস ভূমিকা রেখে গেছেন।


'ব্রেকিং ব্যাড' ছাড়াও তিনি 'সুইচড অ্যাট বার্থ', নেটফ্লিক্সের 'দ্য গার্ডিয়ানস অব জাস্টিস', সায়েন্স ফিকশন সিনেমা 'দ্য রিকল' এবং ২০২০ সালের থ্রিলার 'দ্য ওক রুম'-এ অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। মৃত্যুর ঠিক কয়েক দিন আগেও তিনি তাঁর নতুন চলচ্চিত্র 'টকইন টু স্ট্রেঞ্জার্স'-এর প্রচারে ব্যস্ত ছিলেন এবং বিভিন্ন পডকাস্টে অংশ নিয়েছিলেন।


এ সম্পর্কিত আরো খবর