ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

সিরিয়ায় নতুন করে ইসরায়েলি অনুপ্রবেশ, যুবককে অপহরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১৬ এএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অনুপ্রবেশ চালিয়ে এক সিরীয় যুবককে তুলে নিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়া আল-ইখবারিয়ার বরাতে জানা গেছে, সোমবার কুনেইত্রা প্রদেশের বারিকা গ্রামে ঢোকে ইসরায়েলি সেনারা। সেখান থেকেই ওই যুবককে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অপহৃত যুবকের পরিচয় বা তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

 

একই দিনে সিরিয়ার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় একাধিক সামরিক অনুপ্রবেশ ঘটায় ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় দামেস্কের গ্রামীণ এলাকার বাইত জিন শহরের কাছে একটি পরিত্যক্ত সামরিক ব্যারাক ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এর পাশাপাশি ছয়টি সামরিক যান নিয়ে গঠিত একটি বিশেষ ইসরায়েলি দল কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ এলাকার দক্ষিণে ঢুকে তাণ্ডব চালায়।

 

অন্য একটি ঘটনায়, সোমবার ভোরে দারা প্রদেশের ওয়াদি আল-রাক্কাদ এলাকায় প্রবেশ করে কৃষি জমি লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে ইসরায়েলি বাহিনী। একের পর এক এসব বেপরোয়া অনুপ্রবেশে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সিরিয়ায় ইসরায়েলের প্রায় ২৮০টি সশস্ত্র অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা এ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। একই সঙ্গে জাতিসংঘ শুক্রবারে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, এখনও অন্তত ৪৯ জন সিরীয় নাগরিক ইসরায়েলি বাহিনীর হেফাজতে রয়েছেন। ইসরায়েলি এ ধরনের ক্রমাগত সামরিক তৎপরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দখলকৃত এলাকা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে দেশটি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি তাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 


এ সম্পর্কিত আরো খবর